গাজীপুর

গাজীপুরে পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গাজীপুরে পোশাক শ্রমিকের হত্যার প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগের প্রতিবাদে ব্যাপক জনসমাগম ও প্রতিবাদ সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের ইটাহাটা এলাকায় ভাড়া বাসায় এক নারী পোশাককর্মীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মমতাজ খাতুন মিতা পাবনার সদর থানার বারই পাড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তিনি স্থানীয় ভোগড়া এলাকায় জিমেনজেসি নীট কারখানায় কোয়ালিটি পদে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাস খানেক আগে ইটাহাটা এলাকায় স্থানীয় নূরুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করে জিমেনজেসি নীট নামের কারখানায় কাজ করতেন মিতা।

আজ রোববার দুপুরে ওই বাসায় আসেন নিহতের স্বামী রফিকুল ইসলাম। স্বামী চলে যাবার পর দীর্ঘ সময় রুমের বাইরে থেকে দরজা লাগানো ছিল। সন্ধ্যা ৭টার কারখানা কর্তৃপক্ষের ফোন পেয়ে বাড়ির মালিক মিতার খোঁজ নিতে গেলে কক্ষের মেঝেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হলে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামের বাড়িনেত্রকোনা জেলায়। তিনি মাওনা চৌরাস্তায় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার জাকির হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়:পোশাক শ্রমিক শ্বাসরোধ করে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…