ফিলিস্তিনের ভূমিতে আইডিএফের মুর্তিমান আতঙ্ক হামাস, গাজা উপত্যকায় চলমান সংঘর্ষে ইসরায়েলের সাত সেনাসদস্যকে নিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার ২৫ ফেব্রয়ারি ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে ৭ জন ইসরায়েলি নিহত হবার কথা স্বীকার করে দেশটির সেনাবাহিনী। আইডিএফের বিবৃতিতে বলা হয়, দক্ষিণ গাজা উপত্যকায় লড়াই চলাকালে একই ব্যাটালিয়নের পাঁচ সেনা ও একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন।






