চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্পের গভীরতা দেখেই নাটক প্রযোজনা করছি: মোশাররফ করিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এম প্রোডাকশন’ থেকে আগেও নাটক নির্মিত হয়েছে। এবার একই প্রোডাকশনের ব্যানারে প্রযোজিত নতুন ধারাবাহিক নাটক প্রচারে আসছে।

শনিবার (৫ অক্টোবর) থেকে প্রচার হতে যাওয়া মোশাররফ করিম প্রযোজিত এ নাটকের নাম ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’।

আশরাফুল চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস্ করিম। নাটকটির প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম নিজেই। এরইমধ্যে নাটকের ত্রিশ পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। বাকি পর্বগুলো সামনের মাস থেকে শুটিং শুরু হবে।

নতুন এই ধারাবাহিকের গল্প নিয়ে দারুণ উচ্ছসিত অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন,‘কিছু সাধারণ মানুষের অসাধারণ টুকরো টুকরো গল্প নিয়েই এই নাটকটি এগিয়ে যাবে। নাটকের চিত্রনাট্য আর গল্পের গভীরতা দেখেই এই নাটকটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছি। আশা করছি দর্শকরা একদম হৃদয় থেকে নাটকটি গ্রহণ করবেন।’

এই ধারাবাহিকের কাহিনীটি গড়ে উঠেছে একটি মফস্বল শহরের পাড়ার মোড়ে গড়ে ওঠা একটি লন্ড্রির দোকানকে কেন্দ্র করে। আর আড্ডা দিতে আসা মানুষগুলোর মধ্যে মোশাররফ করিমও একজন।

Reneta

নাটকটি প্রসঙ্গে পরিচালক শামস্ করিমের গল্পের ধারণা দিলেন এভাবে, দোকানের মালিক, হোসেন ভাই মুক্ত মনের এবং আড্ডাপ্রিয় হওয়ার কারণে তার দোকান হয়ে উঠেছে এলাকার কিছু অন্যরকম মানুষের আড্ডাস্থল। সেই সব দোকানে আড্ডা দিতে আসা অন্যরকম মানুষগুলোর জীবনাচরন ও অভিজ্ঞতাকে নিয়েই এই ধারাবাহিক ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’।

মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আ খ ম হাসান,গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, হোসনে আরা পুতুলসহ আরও অনেকে। একটি বেসরকারি টেলিভিশনে সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০ টায় প্রচারিত হবে ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’ নাটকটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আ খ ম হাসানগোলাম ফরিদা ছন্দাধারাবাহিক নাটকনাদিয়া আহমেদফারুক আহমেদমোশাররফ করিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT