চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্বের ২১ বছরে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৪৪ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

চ্যানেল আই। দেশের সম্প্রচার জগতের এক অনন্য নাম। জনগণের আবেগ-অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা আর স্বপ্ন পূরণের পথযাত্রায় গর্বের ২১ বছরে পদার্পণ করছে। ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরুর পর থেকে নতুনত্ব আর বৈচিত্রময় অনুষ্ঠানের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।

‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগানে লাল-সবুজের চেতনায় নানা কর্মকাণ্ডের মাধ্যমে মননশীল ও সৃষ্টিশীল জাতি গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছে চ্যানেল আই। দেশের দর্শক যখন একটি মাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতে দেখতে একঘেয়ে আর ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তাদের কাছে নতুন দিগন্ত হয়ে আসে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।

সেই থেকে চ্যানেল আই গত বিশ বছরে দর্শকপ্রিয় অসংখ্য অনুষ্ঠান উপহার দেওয়ার পাশাপাশি নতুন শিল্পী তৈরির এক কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। শিল্পের যেকোনো শাখায় কৃতি, প্রতিভাবান ও জনপ্রিয়দের অধিকাংশেরই সূতিকাগার চ্যানেল আই। তিনি হোন কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পী কিংবা আবৃত্তিশিল্পী। তাদের বড় অংশটি উঠে এসেছে চ্যানেল আইয়ের প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মধ্য দিয়ে।

Banglabid

আমরা জানি, টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যম নয়, জাতির বিবেক ও সমাজের দর্পণ হয়ে কাজ করে। নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এই সম্প্রচার মাধ্যমে কেবল তথ্য ও সংবাদচিত্র দর্শকের কাছে তুলে ধরে না; নানা ইস্যুতে জনমত তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমানুষের বঞ্চনা ও চাওয়া-পাওয়ার কথা তুলে ধরে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। সেটা কৃষকের কণ্ঠ হোক কিংবা সাধারণ মানুষ; মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছে

তবে সম্প্রতি অনেকেই বলার চেষ্টা করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আজকাল অনেকেই টেলিভিশনের পর্দার সামনে বসেন না। কিন্তু কেউ গভীরভাবে ভেবে দেখলে, অন্যরকম উত্তর পাবেন। কোনোভাবেই এর গুরুত্ব কমেনি। কিংবা টেলিভিশন হারিয়ে যাচ্ছে না। বরং নানা ফর্মে এগিয়ে চলছে যুগের সাথে তাল মিলিয়ে।

কারণ আগের মতো টেলিভিশন অনুষ্ঠান একবার প্রচার করেই এখন তা আর্কাইভে চলে যাচ্ছে না। ফেসবুক লাইভ, ইউটিউবসহ নানান ডিজিটাল প্ল্যাটফর্মে আরো জীবন্ত হয়ে উঠছে টেলিভিশনের কনটেন্ট। দর্শকের যখন ইচ্ছা তা দেখে নিতে পারছেন। এর মানে দাঁড়াচ্ছে, যত নতুন নতুন প্রযুক্তি আসছে, ততোই টেলিভিশনের কদর বাড়ছে।

Reneta

একুশ বাঙালি জাতির অহংকার। এর সঙ্গে মিশে আছে আমাদের ভাষার অধিকার অর্জনের মহান স্মারক। বিশ পেরিয়ে একুশ মানে তারুণ্যের সবচেয়ে সেরা সময়। চ্যানেল আই ঠিক সেই জায়গাটিতে আজ দাঁড়িয়ে। এমন অবস্থায় ২১তম জন্মদিন পয়লা অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করবে চ্যানেল আই।

গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই আছে চ্যানেল আই। এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক, শুভক্ষণে দর্শক-শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আইয়ের জন্মদিনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদত্যাগ করলেন গোপালগঞ্জের ভিসি

পরবর্তী

জুয়া খেলে আওয়ামী লীগ দেশকে বিক্রি করেছে: ফখরুল

পরবর্তী
ফাইল ছবি

জুয়া খেলে আওয়ামী লীগ দেশকে বিক্রি করেছে: ফখরুল

চ্যানেল আইকে জন্মদিনের শুভেচ্ছা

সর্বশেষ

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT