অন্যান্য

গরমে বরফের ফেসিয়াল

গরমে বরফের ফেসিয়াল

এই এপ্রিলে গরমে হাঁসফাঁস অবস্থা। রাস্তায় বের হলেই যেনঘেমে নেয়ে একাকার শরীর। প্রচণ্ড এ গরমে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ত্বকও। বিশেষ করে মুখের ত্বক। কারণ মুখের ত্বকই সবচেয়ে বেশি স্পর্শকাতর।

গরমের হাত থেকে স্বস্তি পেতে ও ত্বককে সুস্থ সতেজ রাখতে করতে পারেন বরফ ফেসিয়াল। আলতো হাতে মুখের ওপর বরফের কিউব ঘষলে ত্বকের বড় বড় রন্ধ্রগুলো বন্ধ হবে। সেইসঙ্গে বন্ধ হবে অতিরিক্ত তৈলক্ষরণ। ত্বক হবে মসৃণ ও সতেজ।

এসময় কারো ব্রণ হলে ব্রণের উপর আলতো হাতে বরফ ঘষলে ব্রণ কমে যাবে, দরকারে মসৃণ কোনো কাপড়ে জড়িয়েও বরফ ঘষতে পারেন। ত্বককে উজ্জ্বল করতেও বরফের তুলনা নেই। তাই শশার স্লাইসের মধ্যে মধু ও লেবুর রস মিশিয়ে ফ্রিজে রাখুন। জমাট বাঁধার পর বরফ সমেত ওই মিশ্রণ মুখে মাখতে পারেন। গরমে বরফের ফেসিয়াল

এছাড়া আইস ট্রে-তে করে গ্রিন টি-কে জমাট বাঁধতে দিন। তারপর গ্রিন টি-এর ওই বরফ কিউব বন্ধ চোখের পাতার উপর ৩০ সেকেন্ড করে রাখুন। গ্রিন টি-এর অ্যান্টি অক্সিড্যান্ট ও মাইল্ড ক্যাফাইন চোখের কালি দূর করবে।গরমে বরফের ফেসিয়াল

স্কিন এজিং প্রতিরোধ করতে বরফের জুড়ি মেলা ভার। আইস ম্যাসাজ রক্ত সঞ্চালন বাড়ায়। আরও ভালো ফল পেতে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল ফেলে তারপর ম্যাসাজ করতে পারেন।

বিষয়:ত্বকের যত্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…