জনপদ

গভীর রাতে নাসিক বহুতল মার্কেটে আগুন, নৈশ প্রহরীর মৃত্যু

নাসিক বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের দৃশ্য, আগুনের লাল আলো ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিক বহুতল মার্কেটে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা, নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুমন রেজা: নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সিটি কর্পোরেশনের বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে সেলিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগার পর ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আমিনুল নামে একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে  সিটি কর্পোরেশনের ১০ তলা মার্কেটের তয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আতঙ্কে ভবনে বসবাসকারী লোকজন আত্মরক্ষার জন্য ছাদে উঠে পড়ে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয়:অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জ মার্কেট সিটি কর্পোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…