চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত অর্থবছরের চেয়ে ১০ শতাংশ বেশি এডিপি বাস্তবায়ন

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৪:০০ অপরাহ্ণ ২১, মে ২০১৭
অর্থনীতি
A A

২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সাড়ে ৭৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ১০ শতাংশ বেশি। সরকারের নিজস্ব অর্থায়নের প্রকল্পগুলোর অগ্রগতি ভালো হলেও পিছিয়ে আছে বৈদেশিক সাহায্য বরাদ্দ হওয়া প্রকল্পগুলোর বাস্তবায়ন।

২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রাধান্য পায় যোগাযোগ, অবকাঠামো ও পরিবহন খাত। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানী খাতে বরাদ্দ ছিলো আগের বছরের চেয়ে অনেক বেশী। বড় এই প্রকল্পগুলোতে বরাদ্দ বৃদ্ধি প্রভাব ফেলেছে এডিপি বাস্তবায়নে।

গত অর্থ বাজেটের আকার ছিলো ৩ লাখ ৪০ হাজার ৬শ’ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয় ১ লাখ ১০ হাজার ৭শ’ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয় ৭০ হাজার ৭শ’ কোটি টাকা। বিদেশি সাহায্য থেকে আসবে ৪০ হাজার কোটি টাকা।

অর্থবছর শেষে এডিপি বাস্তবায়ন হয়েছে সাড়ে ৭৭ ভাগ। গত ৫ বছরের মধ্যে যা সবচেয়ে বেশি। তবে অন্য অর্থবছরগুলোতে বিদেশী অর্থায়নে প্রকল্পগুলোর বাস্তবায়ন হার বেশি হলেও এবার হয়েছে তার উল্টো। এগিয়ে আছে সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পগুলোর বাস্তবায়ন হার।

জাতীয় বাজেটে বৃহৎ বরাদ্দের তালিকায় থাকা ১০ টি মন্ত্রনালয় ও বিভাগের মধ্যে এডিপি বাস্তবায়নে এগিয়ে আছে গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রনালয়। আর পিছিয়ে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সবচেয়ে কম অগ্রগতির তালিকায় আছে রেল পথ ও সেতু বিভাগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT