চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণহত্যার জবাব’ দিয়ে ফিফা’র কাঠগড়ায় শাকা-শাকিরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ২৪, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সার্বিয়ার বিরুদ্ধে গোল করার পরেই সুইজারল্যান্ডের দুই গোলদাতা গ্র্যানিট শাকা এবং জেদরান শাকিরির উৎসব নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দু’জন গোল করার আনন্দে বিশেষ একটি ইঙ্গিত করেন। যে ইঙ্গিত প্ররোচনামূলক বলে শাস্তির দাবি করেছে সার্বিয়া। সার্বদের আবেদন আমলে নিয়ে ঘটনার তদন্ত করা কথা জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গোল করার পর মনে হচ্ছিল, দু’হাত দিয়ে পাখির মতো কিছু বোঝাতে চেয়েছিলেন শাকা ও শাকিরি। বলা হচ্ছে, আসলে তারা আলবেনিয়ার জাতীয় পতাকার প্রতীক ঈগলকেই বোঝাতে চেয়েছেন।

তবে ফিফার কাঠগড়ায় শুধু শাকা-শাকিরিই নন, আছেন সার্বিয়ার কোচ ম্লাদেন ক্রাস্তায়িচও।

Banglabid

ফিফা জানিয়েছে, সুইজারল্যান্ডের দুই ফুটবলারের বিরুদ্ধে মুক্ত তদন্ত হবে। তারা কেন ওই রকম অঙ্গভঙ্গি করেছিল তার ব্যাখ্যা দিতে হবে।

সার্বিয়ান কোচের বিষয়ে ফিফা জানায়, ম্যাচ শেষে রেফারিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন ম্লাদেন ক্রাস্তায়িচ। ম্যাচে কয়েকটা সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় রেফারিকে হেগের যুদ্ধাপরাধ আদালতে তোলার কথা বলেন তিনি।

দুই ফুটবলার ও কোচ ছাড়া ফিফা শাস্তির মুখে পড়তে পারে সার্বিয়া ফুটবল ফেডারেশনও। কারণ ‘রাজনৈতিক ও নিষিদ্ধ ব্যানার’ নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন সার্ব সমর্থকরা।

Reneta

শাকিরির জন্ম কসোভোয়, আগে যা সার্বিয়ার অন্তর্ভুক্ত ছিল। ২০০৮ সালে কসোভো স্বাধীন হয়। সার্বিয়া যদিও কসোভোর স্বাধীনতা স্বীকার করে না। দু’দেশের মধ্যে সুসম্পর্কও নেই। শাকার বাবা-মা আলবেনিয়ার বংশোদ্ভূত। শাকার ভাইও খেলেন আলবেনিয়ার জাতীয় দলের হয়ে। কসোভো যুদ্ধের পর শাকিরি এবং শাকার পরিবারকে আশ্রয় নিতে হয় সুইজারল্যান্ডে।

কসোভোর স্বাধীনতাকে সমর্থন করার জন্য শাকার বাবাকে প্রায় সাড়ে তিন বছর রাজনৈতিক বন্দিও থাকতে হয়েছিল তৎকালীন যুগোস্লাভিয়ায়। সেসময় সার্বিয়ান সেনাবাহিনী নিরীহ আলেবনিয়দের নির্বিচারে হত্যা করে। তাই বিশ্বকাপে গোল করার পরে আবেগ ধরে রাখতে পারেননি তারা, এমনটাই মনে করা হচ্ছে।

ম্যাচের আগেই সার্বিয়া আর আলবেনীয় বংশোদ্ভূত সুইস ফুটবলারদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। যার জেরেই এই বিতর্ক। সার্বিয়ার বিরুদ্ধে গোল করার জন্য আলবেনিয়ার প্রেসিডেন্ট দুই গোলদাতারই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কিন্তু সার্বিয়ার বেশ কয়েকটি সংবাদপত্রে এই ঘটনার ব্যাপক সমালোচনা করা হয়েছে। একই ভাবে দুই ফুটবলারের ইঙ্গিতের সমালোচনা করা হয়েছে সুইজারল্যান্ডের কয়েকটি সংবাদপত্রেও।

তবে শাকিরি ম্যাচের পর বিতর্কের আঁচ পেয়েই হয়তো ইঙ্গিতপূর্ণ গোল-উৎসব নিয়ে বেশি কিছু বলতে চাননি। শুধু বলেন, ‘আবেগটাই বেরিয়ে এসেছিল তখন। গোলটা করার পর আমি দারুণ খুশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে ফিরছে মানুষ, লঞ্চগুলোতে উপচে পড়া ভিড়

পরবর্তী

গাজীপুর সিটি নির্বাচন: নিরাপত্তা নিশ্চিতে ৩০ প্লাটুন বিজিবি মাঠে

পরবর্তী
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-বিজিবি মোতায়েন

গাজীপুর সিটি নির্বাচন: নিরাপত্তা নিশ্চিতে ৩০ প্লাটুন বিজিবি মাঠে

কপোতাক্ষ ও ভবদহ নদী খনন জরুরি মনে করছেন পানি সম্পদ মন্ত্রণালয়

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT