চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভবনে প্রধানমন্ত্রীর প্রথম কথাটিই ‘ডেঙ্গু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

চিকিৎসা শেষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম কথাটি ছিলো ‘ডেঙ্গু’। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন: দেশে ফিরেই আমাদের নেত্রী জানতে চেয়েছেন, ‘প্রাণঘাতী এডিস মশা প্রতিরোধে কে কী করছে?’

আমরা তাকে বিস্তারিত পদক্ষেপ জানানোর পর তিনি এডিস মশা প্রতিরোধে নির্দেশনা দিয়েছেন বলে জানান কাদের।

বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবেরর ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: গণভবনে নেমে তার (প্রধানমন্ত্রী) প্রথম কথা হচ্ছে ডেঙ্গু। কে কি করছে, কার কি বক্তব্য। যেকোনো মূল্যে প্রাণঘাতী এডিস মশা মোকাবেলা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পরিসর বাড়াতে হবে। তিনি যখন লন্ডনে ছিলেন চিকিৎসার জন্য তখনও প্রতিদিন ফোন করে করে খোঁজ নিয়েছিলেন। তার নির্দেশনা জানাচ্ছিলেন। সরকার, দুই সিটি কর্পোরেশন আমরা কেউ ডেঙ্গুকে হালকাভাবে নেইনি, চিকিৎসকদের দিয়ে পর্যন্ত আমরা একটি মনিটরিং সেল করেছি। ডেঙ্গু আক্রান্ত মানুষের পাশে আমরা আছি ২৪ ঘণ্টা। এগুলো আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি।

এডিস মশা প্রতিরোধে আমাদের কাজের পরিসর আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন: সকলকে সতর্ক থাকতে হবে। নিজ নিজ আঙ্গিনা, স্কুল-কলেজ, শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা-প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আজ যারা ঈদে দেশে ফিরছেন তারা বিশেষ সর্তকতা অবলম্বন করবেন। ডেঙ্গু মুক্ত এটা নিশ্চিত না হয়ে কেউ ঘরমুখো হবেন না এতে আপনার জীবনের ঝুঁকি আছে। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা। তিনি গণভবনে নেমেই যে কথাগুলো বলেছেন, আমি সে কথাগুলো আপনাদের সামনে বললাম।

এসময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিরোধী দল হিসেবে ডেঙ্গু মোকাবেলায় বিএনপি ব্যর্থ হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় তারা কোথাও সাফল্য দেখাতে পারেনি। তারা শুধু সরকারের বিরুদ্ধে সমালোচনায় প্রেস ব্রিফিং করেছে। জনগণের জন্য কিছু করেনি। বিএনপি নেতাদের বলবো, আগে নিজেদের ব্যর্থতাটা স্বীকার করুন। তারপর সরকারের ব্যর্থতা আলোচনা করুন।

এসময় তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন: আসুন সরকারকে সহযোগিতা করুন এখানে কোনো রাজনীতি নেই।

ট্যাগ: ডেঙ্গুপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লর্ডসেই আর্চারের টেস্ট অভিষেক?

পরবর্তী

‘শেষ বিকেল’র গল্পে তাহসান-তিশা

পরবর্তী

‘শেষ বিকেল’র গল্পে তাহসান-তিশা

কক্সবাজারে কোরবানির পশুর হাট এখনও জমে ওঠেনি

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT