ছবিঘর

‘শেষ বিকেল’র গল্পে তাহসান-তিশা

‘শেষ বিকেল’র গল্পে তাহসান-তিশা

ঈদের জন্য নির্মিত নাটক ‘শেষ বিকেল’তে অভিনয় করলেন তাহসান খান ও তানজিন তিশা। এ জুটিকে নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক তপু খান। মাসুদ উল হাসানের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছন রশিদুর রহমান।

‘শেষ বিকেল’র গল্পে তাহসান-তিশানাটকটির গল্পে দেখা যাবে, ব্যাচেলর জীবনে রান্না আর ডাক্তারি পেশা নিয়ে ব্যস্ত সময় যায় তাহসানের। ইউটিউব টিউটোরিয়াল দেখে রান্না শেখেন তিনি।

 

‘শেষ বিকেল’র গল্পে তাহসান-তিশারান্নার বিভিন্ন রেসিপি নিয়ে ইউটিউব টিউটোরিয়াল বানানো তিশার ভিডিও দেখে দুর্বলতা সৃষ্টি হয়।

 

‘শেষ বিকেল’র গল্পে তাহসান-তিশাএরপর পরিচয়, মন দেয়া নেয়ার পর তারা হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন। এরমধ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটে তাহসান-তিশার জীবনে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শেষ বিকেল’।

 

‘শেষ বিকেল’র গল্পে তাহসান-তিশাআরও অভিনয় করেছেন মাজনুন মিজান, শাকিল আহমেদ, ইভান সাইরসহ আরও অনেকে।

 

‘শেষ বিকেল’র গল্পে তাহসান-তিশানির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে। তারপর এসএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

বিষয়:তানজিন তিশা তাহসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…