শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

শিশু আছিয়া হাসপাতালে ভর্তি, তার জন্য চিকিৎসা ও নজরদারি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা শুরু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করছেন।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ অনুযায়ী, তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকায় নেওয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
২০২৫ সালের ৭ মে মাত্র ১৩ কার্যদিবসে এ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। পরে ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন।
রায়ে শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেন আদালত। তারা হলেন নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, সজীব শেখের ছোট ভাই এবং সজীবের মা জাহেদা বেগম।
বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত হিটু শেখও রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে রায় ঘোষণা করা হচ্ছে।







