অর্থনীতি

গণতান্ত্রিক অস্বস্তিতেও অগ্রগতি সন্তোষজনক: সিপিডি

গণতান্ত্রিক অস্বস্তিতেও অগ্রগতি সন্তোষজনক: সিপিডি

গণতান্ত্রিক অস্বস্তি থাকলেও ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি সন্তোষজনক বলেই মনে করে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাদের মতে, স্থিতিশীলতার সুযোগে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা সম্ভব। এই সুযোগে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার করতে পারলে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

আগামী অর্থবছরের বাজেট ঘোষণার তিনদিন আগে সিপিডি দেশের অর্থনীতির চালচিত্র নিয়ে ‘স্টেট অব ইকোনোমি’ প্রকাশ করেছে। এতে জানানো হয়, সকল রাজনৈতিক ও অর্থনৈতিক বাধাকে মোকাবেলা করে ৬ শতাংশের উপরে প্রবৃদ্ধি। নিম্ন মুদ্রাস্ফীতি, ক্রমহ্রাসমান সুদের হার ও স্থিতিশীল বিনিময় হারে দেশের অর্থনীতির গতি সম্মুখে অগ্রসরমান। তবে কিছুটা অস্তস্তি আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়।

প্রতিবেদনে আরো বলা হয়, নতুন অর্থবছরের বাজেটে সরকারের চ্যালেঞ্জ হবে রাজস্ব আয়ের টার্গেট, বৈদেশিক সহায়তা বাড়ানো ও ব্যক্তিখাতের বিনিয়োগ বাড়ানো। এজন্য প্রয়োজন বড়ধরনের অর্থনৈতিক সংস্কার। এবং ঐক্যমতের মাধ্যমে তার বাস্তবায়ন।

সিপিডির প্রত্যাশা বাংলাদেশের অর্থনীতিতে সংস্কারের হাওয়া লাগলে সেটি বিকাশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। যেটি নিশ্চিত করতে পারে একটি সুসম্মত এবং বাস্তবায়নযোগ্য বাজেট কাঠামো।

বিষয়:সিপিডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…