বিএনপিকে বাদ দিয়ে যারা রাজনীতির মাঠ প্রতিষ্ঠা করতে চায় তারা বোকার স্বর্গে বাস করে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় প্রেসক্লাবে সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও মওদুদ আহমদের স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার দেশে অরাজকতা সৃষ্টি করছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ধ্বংস করার অভিযোগে জনগণ আওয়ামী লীগের বিচার করবে। আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।





