চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রের মানদণ্ড বিষয়ক প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের

জার্মান গবেষণা প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’র গণতন্ত্রের মানদণ্ড বিষয়ক প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন: ‘জাতিসংঘ যখন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল উত্তরণের তালিকায় স্থান দিচ্ছে তখন জার্মান প্রতিষ্ঠানটি আমাদের স্বৈরাচারি দেশের তালিকায় নাম তুলছে কেন? আমি তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রাখতে চাই।’

রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা মহানগরীতে যাত্রী পরিবহনে নতুন তিনটি রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুরুর দিকে বেরটেলসম্যান স্টিফটুং’র প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও শেষে ওবায়দুল কাদের বলেন: আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সরকার এবং দলের অবস্থান পরিস্কার করেছেন। আমি তার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলবো, তাদের উদ্দেশ্য কী?

এর আগে প্রতিবেদন বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এইচ টি ইমাম বলেছিলেন: প্রতিবেদনটি  উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। যে সমীক্ষার ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছে, সেটির তথ্য তারা কোথায় পেয়েছে?

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন: আমাদের একটি রাজনৈতিক দল ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে লজ্জা পায়। গত বছরের মতো এবারও দিবসটিতে তারা নিশ্চুপ। আমি বলবো, যারা পাকিস্তানের দোসর তারাই ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করে না।

Reneta

২৪ মার্চ রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের ক্ষমতা দখলের দিনে জাতীয় পার্টিকে সমাবেশের অনুমতি কেনো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: নির্বাচন কমিশনের নিবন্ধিত দল হিসেবে তারা সমাবেশ করতেই পারে। প্রশাসন তাদের অনুমতি দিয়েছে, তারা সমাবেশ করেছে। এ বিষয়ে আমাদের বক্তব্য নেই।

তিনি জানান, গণপরিবহণের ভোগান্তি কমাতে আগামী অক্টোবরের মধ্যে ভারত থেকে ২০০ ডাবল ডেকার ও ১০০ নন এসি বাস এবং ৫০০ ট্রাক আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরস্বৈরতান্ত্রিক দেশ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

জুলাই ২, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন

জুলাই ২, ২০২৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

জুলাই ২, ২০২৬

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT