বাংলাদেশ

গণটিকা: রাজধানীতে দ্বিতীয় ডোজের শেষ দিন

রাজধানীর গণটিকা কেন্দ্রে মানুষ দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

রাজধানীতে করোনার দ্বিতীয় ডোজের গণটিকা প্রদান কার্যক্রমের শেষ দিন বৃহস্পতিবার। তবে এই তিনদিনে যারা ভ্যাকসিন নিতে পারেননি তারা ১০ সেপ্টেম্বর ভ্যাকসিন নিতে পারবেন।

রাজধানীর বাইরে সারাদেশে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। সারাদেশে দ্বিতীয় ডোজের ভ্যাকসিনের আওতায় পড়েছে পঞ্চাশ লাখ একাত্তর হাজারের মতো মানুষ।

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার একটি কেন্দ্রে লোকজনের ভ্যাকসিনের জন্য অপেক্ষা আগেরদিন বিকেল থেকেই। কেউ মধ্যরাত আবার কেউবা এসেছেন ভোররাতে।

তেজগাঁয়ের বেশিরভাগ কেন্দ্রেই রাজধানীর অন্য এলাকার চেয়ে ভিড় তুলনামূলক বেশি। শিল্প এলাকা হওয়ায় খেটে খাওয়া মানুষেরা তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে কাজে যোগ দিতেই এমন ভিড়।

সিদ্ধেশ্বরী, বনানীসহ বিভিন্ন অভিজাত এলাকার কেন্দ্রগুলোতে ভিড় তুলনামূলক কম। তবে সব কেন্দ্রেই বয়স্ক, শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হচ্ছে।

সারাদেশে মোট ৫০ হাজার ৭১ লাখের মতো মানুষকে দ্বিতীয় ডোজের করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস গণটিকা গণভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…