স্পোর্টস

খ্যাতি হারানোর ‘ভয়ে’ এমবাপেকে চান না রোনালদো

রোনালদো

রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জনের কারণেই কাইলিয়ান এমবাপেকে বার্নাব্যুতে আনতে মরিয়া হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তড়িঘড়ি কিছু ব্যবস্থানও নেয় তারা। স্প্যানিশ পত্রিকা মার্কা জানায়, এমবাপেকে পেতে মোনাকোর সঙ্গে রেকর্ড চুক্তির খুব কাছাকাছি গিয়েছে রিয়াল। এবার শোনা যাচ্ছে এমবাপে রিয়ালে আসুক সেটি চান না দলটির সবচেয়ে বড় তারকা রোনালদোই।

ফরাসির তারকারকে পেতে রিয়াল ১৮০ মিলিয়ন খরচ করতে রাজি। ওই খবরের পর শুরুতে কোনও কথা বলেননি রিয়ালের এক নম্বর তারকা রোনালদো। তবে রিয়ালে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করার পর মুখ খুলতে শুরু করেছেন সিআর সেভেন।

এমবাপেকে রিয়ালে দেখতে চান না এই পর্তুগিজ তারকা। স্প্যানিশ পত্রিকা দায়ারিয়া গোল জানাচ্ছে, নিজের তারকাখ্যাতি হারানোর ভয়েই এমবাপেকে আনার বিপক্ষে রোনালদো।

পত্রিকাটি আরও জানায়, রিয়ালে নিজের আলো অন্য কারো সঙ্গে ভাগাভাগিতে রাজি নন রোনালদো। তাছাড়া ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে নিজের ঘর থেকে প্রতিদ্বন্দ্বী বাড়ুক সেটাও চান না তিনি। এসব হিসেব কষেই ব্লকবাস্টার কোনও চুক্তির বিরোধী রোনালদো।

যদি মোনাকো ছেড়ে রিয়ালে যান এমবাপে, তবে ১৮ বছর বয়সী ফরাসি তারকা পরিণত হবেন ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ে। আর ২২২ মিলিয়ন ইউরোতে যদি নেইমারকে পায় পিএসজি, তবে এমবাপেকে খুশি থাকতে হবে দ্বিতীয় দামি খেলোয়াড় হয়েই।

বিষয়:কিলিয়ান এমবাপে ক্রিশ্চিয়ান রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…