চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর প্রশ্ন, ঘরের মাঠে কেন দুয়ো শুনতে হবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ০২, জুন ২০১৭
স্পোর্টস
A A

দারুণ একটা মৌসুমের শেষপ্রান্তে ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার এবং সেমিফাইনাল মিলিয়ে করেছেন দশ গোল। রিয়াল মাদ্রিদকে তুলেছেন শিরোপার লড়াইয়ে। মৌসুমের শুরুর গোল খরায় পর সান্তিয়াগো বার্নাব্যুতে ঘরের সমর্থকদের কাছে শুনেছিলেন দুয়ো। শেষে এসে ভালো সময়ে তাই সমর্থকদের ওপর ঝালটা ঝাড়ছেন সিআর সেভেন। বললেন, রিয়ালের সমর্থকদের তুলনায় তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা নাকি বহুগুণে ভালো!

ইউরোপ সেরার লড়াইয়ে জুভেন্টাসের মুখোমুখি হতে এখন কার্ডিফে রিয়াল মাদ্রিদ। ইংলিশ মাটিতে পা দিয়েই স্মৃতিকাতর হয়ে পড়লেন রোনালদো। লস ব্লাঙ্কোসদের হয়ে খেলার আগে রেড ডেভিলদের হয়ে ৬টি সোনালী মৌসুম কাটিয়েছেন তিনি। সেটা মেপেই ম্যানইউ সমর্থকদের সঙ্গে রিয়াল সমর্থকদের তুলনা।

সমস্ত ক্ষোভ উগড়ে দিয়ে সিআর সেভেন বলেন, ‘আমি এটা পছন্দ করি না। নিজেদের মাঠে কেন আপনাকে দুয়ো শুনতে হবে? একজন খেলোয়াড় সবসময় চায় নিজের সেরাটা দিতে। যদি সে ভুল করে আর লোকে দুয়ো দেয়, তাতো ঠিক নয়।’

Banglabid

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা দুই শিরোপা জেতার একদম দ্বারপ্রান্তে রিয়াল। যার মূল নায়ক রোনালদো। এই মৌসুমে ৪০ গোল করা হয়ে গেছে তার। গত মৌসুমেও শিরোপা এনে দেন। আগে ২০১২ সালেও রোনালদো নৈপুণ্যেই বহু কাঙ্ক্ষিত লা ডেসিমা জিতেছিল লস ব্লাঙ্কোসরা।

অথচ মৌসুমের শুরুতে যখন গোল পেলেন না, তখন রিয়াল সমর্থকদের মাঝে গেল গেল ভাব। রোনালদোকে দুয়ো দিতেও ছাড়েনি তারা। ঘরের সমর্থকদের এমন আচরণেই খুব মর্মাহত পর্তুগিজ তারকা।

সবমিলিয়ে দুই দলের সমর্থকদের তুলনায় ম্যানইউকেই পাস মার্ক রোনালদোর, ‘ম্যানচেস্টারে অনেকটা সময় কাটিয়েছি। কখনোই আমাকে এসব শুনতে হয়নি। একবারের জন্যও না। ইংল্যান্ডের মন মানসিকতা সম্পূর্ণ অন্যরকম।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগক্রিশ্চিয়ান রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেফাজতের প্রতি সরকারের নমনীয়তার ব্যাখ্যা চেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

পরবর্তী

প্যারিস চুক্তি বাতিলে ট্রাম্পের ঘোষণায় হতাশা-ক্ষোভ

পরবর্তী
প্যারিস চুক্তি’তে ডোনাল্ড ট্রাম্প

প্যারিস চুক্তি বাতিলে ট্রাম্পের ঘোষণায় হতাশা-ক্ষোভ

তরুণদের ভোটের পিছনে ছুটছেন ৯৩ বছর বয়সী জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

সর্বশেষ

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT