বাংলাদেশ

খোশ আমদেদ মাহে রমজান

খোশ আমদেদ মাহে রমজান

শুরু হলো মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের মাস রমজান। রাতে তারাবির নামাজ পড়ার পর ভোরে সেহরি খেয়ে শুক্রবার প্রথম রোজা রাখবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বৃহস্পতিবার সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় আরবী ১৪৩৬ হিজরী সনের শাবান মাস। এশার নামাজের পর তারাবি নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় রোজার আনুষ্ঠানিকতা। আর আজ শেষ রাতে সেহরি খেয়ে মুসলমানরা শুরু করবেন সিয়াম সাধনা।

ঢাকা ও এর আশে পাশের এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর রাত ৩ টা ৩৮মিনিট এবং আগামী কালের ইফতার সন্ধ্যা ৬ টা ৫২ মিনিট। ১৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লায়লাতুল কদর। আর ১৭ জুলাই শুক্রবার জুমাতুল-বিদা।

পবিত্র রমজান মাসেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন শরীফ। হাদিসে আছে এ মাসে যে কোন ইবাদতে ৭০ গুন বেশী সওয়াব পাওয়া যায়। আর তাই মুসলমানরা এই এক মাস সিয়াম সাধনার পাশাপাশি বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও করুণা অর্জনে সচেষ্ট থাকেন। রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফেরাতের আর শেষের ১০ দিন নাজাতের।

বিষয়:ইফতার রমজান রোজা সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…