চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখাই এই সাফল্যের চাবিকাঠি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

এটা সবাই জানতো যে, পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারলে তার চেয়ে বেশি খুশি ও আনন্দিত আর কেউ হবে না। অনুমান মতোই ম্যাচ শেষে নিজের আবেগ গোপন রাখেননি জিনেদিন জিদান। তিনি বলেছেন, প্যারিসে রিয়াল যেটা করল তা সম্ভব হয়েছে কেবল খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখার কারণেই।

ক্রিস্টিয়ানো রোনালদো ও কাসেমিরোর গোলে পিএসজিকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জিতেছিল মাদ্রিদ জায়ান্টরা।

পিএসজি ম্যাচের প্রথম একাদশে বেশ সাহসী পদক্ষেপ নেন জিদান। লুকাস ভাসকুয়েজ, মার্কেো অ্যাসেনসিও এবং মাতেও কোভাচিচকে প্রথমেই নামিয়ে দেন তিনি। ফিট থাকার পরও গ্যারেথ বেলকে বেঞ্চে বসিয়ে রাখেন ফরাসি কিংবদন্তি। ম্যাচে শেষে তার সিদ্ধান্তের ফলও পেয়েছেন।

মৌসুম জুড়ে পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবে পিএসজির মত দলের বিপক্ষে অনেকেই রিয়াল ওপর পুরো আস্থা রাখতে পারছিলেন না। তবে জিদান বলছেন, খেলোয়াড়দের ওপর আস্থা থাকলে সব সম্ভব, ‘দিনশেষে আপনাকে খেলোয়াড়দের ওপরই আস্থা রাখতে হবে। আর খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখাই এই সাফল্যের চাবিকাঠি।’

রিয়াল কোচ বলেন, ‘আমরা সব বাধা অতিক্রম করেছি এবং কিছু অর্জন করার জন্য এভাবেই আমরা এগিয়ে যাব। এই দলটা সবসময় আসলে এমনই ছিল। তারা পরিশ্রম করেছে এবং দারুণ খেলেছে। আমি শুধু খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই।’

সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে জিদান বলেন, ‘এমন একটা ম্যাচ খেলার খুবই প্রয়োজন ছিল। আমরা একটা কঠিন স্টেডিয়ামে জিতেছি। ঠিক প্রথম লেগের জয়ের মতই আমি সন্তুষ্ট ও খুশি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT