চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলার জন্য উন্মুখ হয়ে আছেন সাব্বির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

চার মাস পর শের-ই-বাংলা স্টেডিয়ামে এলেন সাব্বির রহমান। মার্চের শেষ সপ্তাহে রাজধানী ছেড়ে গিয়েছিলেন রাজশাহীতে। ঢাকায় ফিরে রোববার দুপুরে শুরু করলেন বিসিবির অধীনে একক অনুশীলন।

দীর্ঘ বিরতির পর হোম অব ক্রিকেটে ফেরার অনুভূতি এক কথায় জানালেও টাইগার ব্যাটসম্যানের হাসিমাখা মুখই বলে দিচ্ছিল সব, ‘প্রায় চার মাস পর মিরপুর স্টেডিয়ামে আসা। অনুভূতি প্রকাশ করতে পারব না, খুব ভালো লাগছে। অনেকদিন পর অনুশীলন শুরু করলাম ঢাকায়।’

‘এসে ইনডোরে একটু ব্যাটিং করলাম। বিসিবির নির্দেশনা মেনে চলছি, একক অনুশীলন খুব ভালো হচ্ছে। সবাই সময় ধরে ধরে কাজ করছে। আমার সেশন ছিল দুপুর ২টা থেকে। আমার কাজ শেষ করে ফেলেছি। খুব ভালো লাগছে।’

অনেকের মতো সাব্বিরও উদগ্রীব খেলায় ফিরতে। বেশ কয়েকটি দেশ করোনা বিরতি কাটিয়ে খেলায় ফেরায় দ্রুতই মাঠে নামার সম্ভাবনা দেখছেন তিনি, ‘অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট বন্ধ আছে। কারণ কোভিড-১৯। সব খেলোয়াড়রাই তাকিয়ে আছে খেলা কবে শুরু হবে, কবে শুরু হবে। মাঝে মাঝে হতাশাও কাজ করছে। অনেকদিন পার হয়ে গেছে।’

‘ইংল্যান্ড-পাকিস্তান খেলছে, ওয়েস্ট ইন্ডিজ খেলেছে, এটা দেখে অন্তত ভালো লাগছে। যাক, খেলা তো শুরু হয়েছে। আমাদের দেশের যদি সব ঠিকঠাক থাকে, অন্যান্য দেশের অবস্থাও যদি ভালো থাকে, খুব তাড়াতাড়িই হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলবো আমরা।’

‘উজ্জীবিত হয়ে আছি আমরা খেলার জন্য, মরিয়া হয়ে আছি। এজন্য আমরা অনুশীলন করছি, নিজেকে ফিট রাখার জন্য, ভালো কিছু করার জন্য। আশা করছি খেলা শুরু হলে ভালো কিছু করবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টসসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT