চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলতে না পারলেও টাকা পাবেন মোহামেডানের তিন ক্রিকেটার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে সংস্করণ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তিন ক্রিকেটার। ঐতিহ্যবাহী ক্লাবটির নিয়ম বহির্ভূত সিদ্ধান্তে দুশ্চিন্তায় দিন পার করছেন মোহাম্মদ আজিম, রাহাতুল ফেরদৌস ও নুরুজ্জামান।

প্লেয়ার্স ডাফট থেকে এই তিন ক্রিকেটারকে স্কোয়াডে রাখলেও তাদের নতুন দল খুঁজতে বলেছে মোহামেডান কর্তৃপক্ষ। এমন অভিযোগ কানে এসেছে লিগের আয়োজক কমিটির প্রধান কাজী ইনাম আহমেদের।

মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, তাদের না খেলালেও পারিশ্রমিক যা ধরা হয়েছিল তাই পরিশোধ করতে হবে মোহামেডানকে।

তিন ক্রিকেটারকে বিতাড়িত করে তাদের বিকল্প হিসেবে মোহামেডান তাদের দলে নিয়েছে শাহাদাত হোসেন রাজিব, সাকলাইন সজীব ও তুষার ইমরানকে। তারা তিনজনই প্লেয়ার্স ড্রাফটে দল পাননি।

তাদের মধ্যে মোহামেডানের জার্সিতে মঙ্গলবার প্রিমিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলতে নামেন সাকলাইন সজীব। ডাগআউটে ছিলেন শাহাদাত ও তুষার। মোহামেডানের ডেরায় দেখা যায়নি ড্রাফটে থাকা আজিম, রাহাতুল, নুরুজ্জামানকে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম মোহামেডানকে হুশিয়ার দিয়ে বলেন, ‘আমি এই বিষয় সম্পর্কে পত্রিকা পড়েই জেনেছি। আমি মোহামেডানের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। মোহামেডান ক্লাব খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে বিষয়টা নিষ্পত্তি করে ফেলবে। সবচেয়ে বড় কথা এটার (ড্রাফট থেকে জোরপূর্বক স্কোয়াডের বাইরে ঢেলে দেয়া) কোনো সুযোগই নেই। এবার ক্লাবগুলোকে পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে, খেলোয়াড়কে দলে নিয়ে না খেলালেও পারিশ্রমিকের পুরোটাই দিতে হবে।’

Reneta

আরো একটু যোগ করে কাজী ইনাম বলেন, ‘যদি কোনো খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে সিসিডিএম ও বিসিবি দুটি জিনিস করতে পারবে। একটা পয়েন্ট কেটে নেয়া, অন্যটা ক্লাবকে সাসপেন্ড করে দিতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ধ্রুব ও আসিফ

পরবর্তী

ইউটিউবের বিরুদ্ধে শিশুদের আত্মহত্যার কৌশল শেখানোর অভিযোগ

পরবর্তী

ইউটিউবের বিরুদ্ধে শিশুদের আত্মহত্যার কৌশল শেখানোর অভিযোগ

কাশ্মীর ইস্যুতে মুখোমুখি ভারত-পাকিস্তান

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT