অন্যান্য

খুলনা বিএডিসি’র কর্মকর্তা গ্রেফতার

খুলনা বিএডিসি’র কর্মকর্তা গ্রেফতার

খুলনার বিএডিসি’র গুদাম থেকে তিন কোটি ২৩ লাখ টাকার সার আত্মসাতের অভিযোগে উপপরিচালক (ভান্ডার) মোহাম্মদ জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক। তাকে নগরীর বয়রা এলাকা থেকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।  

দুদক পরিচালক একেএম জায়েদ হোসেন খান জানান, খুলনার খালিশপুর, শিরোমনিসহ কয়েকটি সার গুদাম থেকে ভান্ডারের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জহিরুল ইসলামের যোগসাজসে কয়েক দফায় পৌনে দুই কোটি টাকার সার বিক্রি করে টাকা আত্মসাত করা হয়।

অভিযোগ পেয়ে বিষয়টির তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:বিএডিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…