চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা টাইটানসে ওয়াটসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আসছে ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরের জন্য শেন ওয়াটসনকে দলে টেনেছে খুলনা টাইটানস। বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারের সঙ্গে চুক্তির কথা জানানো হয়।

৩৮ বছর বয়সী ডানহাতি পেস-বোলিং অলরাউন্ডার অজিদের হয়ে ৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে ও ৫৮টি টু-টুয়েন্টি খেলেছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ও অন্যান্য টি-টুয়েন্টি মিলিয়ে তিনশর উপর ছোট ফরম্যাটের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ওয়াটসনের। আন্তর্জাতিক অঙ্গনে দশ হাজারের উপর রান ও তিনশর কাছে উইকেট আছে তার সব ফরম্যাট মিলিয়ে।

অভিজ্ঞ ওয়াটসনকে দলে টানতে পেরে খুলনার ফ্র্যাঞ্চাইজি সন্তুষ্টির কথা জানিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের পুরোটাজুড়েই অজি তারকাকে দলে পাওয়ার আশা করছে তারা। বিপিএলে নাম লেখাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়াটসনও।

‘আগামী বিপিএল আসরের জন্য খুলনা টাইটানসে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। বিপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে সবসময়ই খেলতে চেয়েছি, এবং অবশেষে আমি সুযোগটা পেলাম। সেখানে বাংলাদেশের স্থানীয় আর বিদেশি মিলিয়ে অসাধারণ সব ক্রিকেটাররা খেলেছেন। এটির অংশ হতে পারা দারুণ এক অভিজ্ঞতাই হতে যাচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াটসনখুলনা টাইটানসবিপিএল-২০১৯বিপিএল-৭লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT