চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার সেঞ্চুরি-হ্যাটট্রিকের চাপে চ্যাপ্টা খুলনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমে ব্যাট হাতে এভিন লুইসের ঝড়। পরে বল হাতে আফ্রিদি-ওয়াহাব রিয়াজের তাণ্ডব। এর মধ্যে দ্বিতীয় বোলার হিসেবে ওয়াহাব রিয়াজ তুলে নেন চলতি আসরের দ্বিতীয় হ্যাটট্রিক। ডাবল চাপে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে চ্যাপ্টা খুলনা টাইটানস। অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে কুমিল্লা ম্যাচ জিতে নেয় ৮০ রানের বড় ব্যবধানে।

লক্ষ্যটা বিশাল। সেমতো শুরুটাও খারাপ হয়নি। প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ডের হাফসেঞ্চুরি। কিন্তু পরে আর সেভাবে ব্যাট চালাতে না পারায় ম্যাচটাও জেতা হয়নি খুলনা টাইটানসের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেয়া রানের পাহাড় টপকাতে না পেরে মাহমুদউল্লাহ রিয়াদের দল হেরেছে বড় ব্যবধানেই। আর জিতে শীর্ষে চারের জায়গাটা আরও শক্ত করেছে কুমিল্লা।

প্রথম ব্যাট করে এভিন লুইসের সেঞ্চুরিতে ভর দিয়ে ২৩৭ রানের বিশাল স্কোর গড়ে কুমিল্লা। জবাবে সাত বল বাকি থাকে ১৫৭ রানেই শেষ হয় খুলনার ইনিংস।

প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ড ঠিক ৫০’র ঘর ধরে। ষষ্ঠ ওভারের শুরুতেই উইকেট হারায় খুলনা। ৫৫ রানের মাথায় ২৭ রান করে ফেরেন জুনায়েদ সিদ্দিকী। ভালো শুরুর পর ইনিংস বড় করতে না পারা সিদ্দিকী ২৪ বল খেলে মারেন পাঁচটি বাউন্ডারি। চারটি চারের সঙ্গে একটি ছক্কা।

মেহেদী হাসানের সফল্যের পথ ধরে কুমিল্লাকে দ্রুতই দ্বিতীয় সফলতা এনে দেন শহিদ আফ্রিদি। মেহেদীর হাতেই ক্যাচ বানিয়ে ১৩ রান করা ডেভিড মালানকে ফেরান পাকিস্তানি অভিজ্ঞ স্পিনার।

ব্যাট হাতে আবারও ব্যর্থ অধিনায়ক মাহমুদউল্লাহ। ৭ বলে ১১ রান করে আফ্রিদির বলে সরাসরি বোল্ড হন। পরে প্রায় একা হাতে দলকে টানা ব্রেন্ডন টেলরকেও ফেরান আফ্রিদি। ৩৩ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫০ রান করা জিম্বাবুয়ে তারকার ক্যাচ নিজেই নেন আফ্রিদি।

Reneta

টেলরের পরপরই সাজঘরে ফেরেন ক্রেইগ ব্র্যাথওয়েট। থিসারা পেরেরার বলে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ক্যারিবীয় অলরাউন্ডার করেন ২২ রান।

নামের প্রতি সুবিচার করতে পারেননি নাজমুল হাসান শান্তও। ১৪ রান করে সাইফউদ্দিনের শিকার হয়েছেন তিনি। আফ্রিদির সরাসরি থ্রোতে রানআউট হন আরিফুল হক (২)।

খুলনার শেষ তিন ব্যাটসম্যানকে পরপর ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন ওয়াহাব রিয়াজ। ডেভিড ওয়াইজ, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাদ্দামকে আউট করেন পাকিস্তানি পেসার। ঢাকা ডায়নামাইটসের আলিসের পর দ্বিতীয় বোলার এই বিপিএলে হ্যাটট্রিক করলেন। পরের ব্যাটসম্যানরা রান না পাওয়ায় ১৫৭তেই থামে খুলনার দৌড়।

ওয়াহাব রিয়াজের হ্যাটট্রিকসহ তিন উইকেটের সঙ্গে কুমিল্লার হয়ে আফ্রিদিও তিনটি উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন, মেহেদী হাসান ও পেরেরা একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ানসখুলনা টাইটানসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT