বাংলাদেশ

খুলনায় শুরু নৌকা আর ধানের শীষের ভোট যুদ্ধ

খুলনায় শুরু নৌকা আর ধানের শীষের ভোট যুদ্ধ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নগরীর ২শ’৮৯টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটার বিকেল ৪ টা পর্যন্ত তাদের ভোট দেবেন।

নির্বাচনে ৩১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১শ’৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা প্রতীকে আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেকের সঙ্গে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর মধ্যে।

নির্বিঘে ভোট প্রদানে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও আমর্ড পুলিশ সদস্য মোতায়েনসহ নির্বাচনে রয়েছে সাড়ে ৯ হাজার আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া বিজিবি ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী মাঠে কাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বিষয়:খুলনা সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…