চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৭
খুলনা, জনপদ
A A
বন্দুকযুদ্ধ

খুলনার প্রভাতী স্কুল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধ হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত ১১ জুলাই জোড়াগেট এলাকায় সাইদুল ইসলাম নামের এক ব্যক্তি খুন হন। ওই খুনের মামলার এক নম্বর আসামী গুডডু বাবুকে রেলওয়ে বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর আসামীর দেয়া তথ্য অনুসারে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য নগরের সদর থানার রেলওয়ে প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের এলাকায় যায় পুলিশ।

ওই সময় গুডডু বাবুর লোকেরা পুলিশের ওপর হামলা চালায় বলে জানান ওসি মিজানুর রহমান। আত্মরক্ষা করতে গিয়ে তখন পুলিশও পাল্টা গুলি চালালে গুডডু বাবু ও তার সহযোগী আল মাহমুদ গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপ গান, ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

নিহত আল মাহমুদ সাইদুল ইসলাম হত্যা মামলার দুই নম্বর আসামী বলে জানান ওসি। প্রধান আসামী গুড্ডু বাবুর নামে খুলনা নগরীর বিভিন্ন থানায় মামলা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT