চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় নৌকার জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
খুলনা, বাংলাদেশ, রাজনীতি
A A

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আবদুল খালেক বেসরকারি প্রাথমিক ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৭ হাজার ৯৪৬ ভোটে পরাজিত করেছেন তিনি।

পরবর্তী নগর পিতাকে বেছে নিতে এবার খুলনা সিটি করপোরেশনে ২৮৯টি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলো ৫ লাখ ভোটার।  এর মধ্যে ২৮৬টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে নৌকা প্রতীকে তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।

৩টি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যায়। বাকি ভোটকেন্দ্রগুলোতে ভোটপ্রদান করে প্রায় ৭০ শতাংশ ভোটার।

Banglabid

এবার প্রথমবারের মতো খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুইটি কেন্দ্র ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন।  এরমধ্যে প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) জসিমউদ্দীন হোস্টেল কেন্দ্রে জয় পায় ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মঞ্জু।  তার ৫১১ ভোটের বিপরীতে নৌকার প্রার্থী তালুকদার আবদুল খালেক পান ৫০৫ ভোট।

অপর কেন্দ্রটি ছিলো সোনাপোতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ কেন্দ্রে তালুকদার আবদুল খালেকের ২৭২ ভোটের বিপরীতে নজরুল ইসলাম মঞ্জু পান ১৯৯ ভোট। ৭৩ ভোটে ধানের শীষকে পেছনে ফেলে নৌকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তালুকদার আবদুল খালেকনজরুল ইসলাম মঞ্জু
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
সংগৃহীত

ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT