সুন্দরবনের আবহে খুলনায় রাসেল ইকো পার্ক

দানিয়েল সুজিত বোস: খুলনায় ৪৩ একর জায়গায় নির্মিত হচ্ছে রাসেল ইকো পার্ক। পার্কের মধ্যে প্রকৃতিকে যথাসম্ভব অবিকৃত রাখা চেষ্টা করা হচ্ছে। এতে সুন্দরবনের আবহ রাখার কথা বলছেন জেলা প্রশাসন।
বটিয়াঘাটায় রূপসা খানজাহান আলী ব্রিজ সংলগ্ন সরকারি খাস জমিতে রাসেল ইকো পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রাকৃতিক পরিবেশ ও জলাধার যথাসম্ভব অপরিবর্তিত রেখে এ পার্ক বানানো হচ্ছে।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও স্থানীয় অর্থায়নে এরই মধ্যে পার্কটির ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। এখানে একখণ্ড সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনাঞ্চলও রাখা হচ্ছে।
সুন্দরবনের প্রায় সব ধরণের বৃক্ষরাজী ও জীববৈচিত্র্যের পাশাপাশি পর্যটনের সব সুযোগ থাকবে এখানে।
প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি এ পার্ক নগরবাসীর ব্যস্ত জীবনে সুষ্ঠু বিনোদনের সুযোগ সৃষ্টি করবে বলেও মনে করছেন উদ্যোক্তারা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






