খুলনার রূপসা উপজেলার আঠারো বেকী নদী খননের মাটি নিয়ে যাচ্ছেন ইটভাটা মালিকরা। অথচ এই মাটি দিয়েই পাড় বাঁধাই করে সেখানে বনায়ন সৃষ্টির কথা। এ কারণে নদী ভাঙন এবং বন্যা-জলাবদ্ধতার আশঙ্কা থেকেই যাচ্ছে স্থানীয়দের মধ্যে।
দখলদারদের স্থাপনা সরাতে আইনি জটিলতার কারণে আঠারো বেকী নদী খননে বিলম্ব হচ্ছে। এই সুযোগে খনন করে রাখা মাটি নিয়ে যাচ্ছে প্রভাবশালী ইটভাটা মালিকরা। পুনঃখনন প্রকল্পের আওতায় এই মাটি দিয়ে নদীর তীর রক্ষা করে সেখানে বনায়ন করার কথা। যা করা গেলে এলাকায় মানুষ নদী ভাঙন, বন্যা এবং জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।
অবৈধ নদী দখল ও মাটি কেটে নেওয়া বন্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন।
আঠারো বেকী নদী খননের কাজের প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। অক্টোবরের শুরুতেই শুরু হবে বাকী কাজ।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







