চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় জেএমবি মতাদর্শী নতুন জঙ্গি সংগঠনের আমীরসহ গ্রেপ্তার ১০

দানিয়েল সুজিত বোসদানিয়েল সুজিত বোস
৩:৩৮ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২২
খুলনা, জনপদ
A A

খুলনার খালিশপুর থেকে জেএমবি মতাদর্শী নতুন জঙ্গি সংগঠনের আমীরসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

শনিবার দুপুরে খুলনার লবণচরাস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে খালিশপুর পদ্মা গেটের পাশ থেকে জেএমবি মতাদর্শী নতুন জঙ্গি সংগঠনের আমীরসহ ১১ জনকে গ্রেপ্তার করা হলেও বাড়ির মালিক আলম শেখকে ছেড়ে দেওয়া হয়েছে ।

‘গ্রেপ্তাররা জেএমবি মতাদর্শী নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য। তাদের কাছ থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত লিফলেট ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। এরা স্বঘোষিত আমির আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন জেএমবির শায়খ আব্দুর রহমান ও শায়খ সাইদুর রহমানের অনুসারী প্রফেসর মজিদের কাছে জেএমবির বাইয়াত গ্রহণ করেন।’

র‌্যাব জানায়, ২০১২ সালে সে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়। পরে জেএমবি মতাদর্শী নতুন জঙ্গি সংগঠন গঠন করে। দেশের প্রতিটি এলাকা থেকে সদস্য সংগ্রহ করে দেশে সশস্ত্র জিহাদের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্য ছিল তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাজঙ্গি সংগঠন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পোর্তো বাসিন্দাদের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা চালু

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT