চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতার দায় নিলেন মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আট ম্যাচে জয় মাত্র একটি। বিপিএলে ষষ্ঠ আসরের মাঝামাঝি এসেই সেরা চারের লড়াই থেকে ছিটকে গেছে খুলনা টাইটানস। এমন ব্যর্থতার দায় নিজ কাঁধেই নিচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮১ রানের পুঁজি নিয়েও ৬ উইকেটে হেরেছে খুলনা। তাতেই শেষ সেরা চারের লড়াইয়ে টিকে থাকার সামান্য আশাটুকু।

ম্যাচ শেষে হতাশাই ঝরল মাহমুদউল্লাহর কণ্ঠে। আগের দুই আসরের চেয়ে এবার খুলনা বেশি শক্তিশালী হওয়ায় আক্ষেপটাও বেশি।

‘কাগজে-কলমে প্রতিষ্ঠিত শক্তি না হয়েও হয়ত আগের দুই আসরে আমরা ভালকিছু করেছি। এই মৌসুমে আপনারা এগিয়ে না রাখলেও আমি বিশ্বাস করতাম সেরা চারে যাওয়ার ভালো সম্ভাবনা ছিল। হয়ত ভালো নেতৃত্ব দিতে পারিনি। আমার ব্যক্তিগত পারপরম্যান্সও, ফ্র্যাঞ্জাইজি যতটা আশা করেছিল দিতে পারিনি। দোষটা আসলে আমার।’

আগের দুই আসরে মাঝারি মানের খেলোয়াড় নিয়ে দল গড়েও ভালো অবস্থান নিয়ে বিপিএল শেষ করেছে খুলনা। এবার হচ্ছে যাচ্ছেতাই অবস্থা। টানা হারের বৃত্তেবন্দী হয়ে পড়া একটি দল টাইটানসরা। মাহমুদউল্লাহ অবশ্য বললেন, মাঠে যেমন খেলেছে এমন দল তারা নন।

‘এরচেয়ে হয়ত খারাপ (কাগজে-কলমে) দল নিয়েও আমরা ভালো খেলেছি। কিন্তু এবার তার চেয়ে ভালো দল নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। দুর্ভাগ্যবশত ফল পাইনি।’

‘আমি যত বছর বিপিএল খেলছি, এতো বড় তারকার দল নিয়ে খেলিনি। সবসময় গড়পড়তা দল নিয়ে খেলেছি। দলে এবার বিদেশি-দেশি মিলিয়ে দারুণকিছু খেলোয়াড় ছিল। দুর্ভাগ্যবশত কোনো বিভাগই একসঙ্গে ক্লিক করেনি। ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয়নি, বোলিং হলে ব্যাটিং ভালো হয়নি। এই কারণেই রেজাল্ট পাইনি।’

ট্যাগ: খুলনা টাইটান্সবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকইনফোর সেরাদের তালিকায় মুশফিক-লিটন-মাশরাফী

পরবর্তী

অসীম নিস্তব্ধতায় কথা-সুরের অমর কবি

পরবর্তী

অসীম নিস্তব্ধতায় কথা-সুরের অমর কবি

চালু হলো আইএমইআই ডাটাবেজ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT