মাঠে শৃঙ্খলাভঙ্গের দায়ে খালেদ আহমেদকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পোর্ট এলিজাবেথ টেস্টে আচরণবিধির লেভেল ১ ধারায় শাস্তি দেয়া হয় বাংলাদেশের পেসারকে।
জরিমানার পাশাপাশি খালেদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
সেন্ট জর্জেস পার্কে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের ৯৫তম ওভারে স্ট্রাইকে থাকা কাইল ভেরেইন্নের দিকে বল ছুঁড়ে মারেন খালেদ। বল গিয়ে লাগে ব্যাটারের ডান গ্লাভসে। খালেদ পরে অপরাধ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
লেভেল ১ ধারায় সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন খালেদ। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা, পাশাপাশি একটি কিংবা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া।







