চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা ‍জিয়ার সাক্ষাৎ পাননি বিএনপি নেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

অনুমতি নিয়ে কারাগারে গিয়েও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কারাগারের সামনে আসেন তারা। কিন্তু আধাঘণ্টা অপেক্ষার পরও প্রবেশের অনুমতি মেলেনি তাদের।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন: আমরা সাক্ষাতের জন্য আগেই অনুমতি চেয়েছিলাম। গত মঙ্গলবার আমাদের একটা সময় দেওয়া হয়েছিল। তারপর তা বাতিল করে আজ বৃহস্পতিবার আবারও সময় দেওয়া হয় বিকাল ৩টা থেকে ৪টা। আমরা সেজন্যই এসেছিলাম। কিন্তু কারাগারে আসার পরে আমাদের বলা হলো, আজও সম্ভব হচ্ছে না। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই-একদিনের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হতে পারে।

কী কারণে আজ দেখা করতে পারেননি এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন: এটা আমরা বলতে পারবো না। উনারা বলেছেন, আইজি সাহেব নেই। তিনি কাশিমপুরে গেছেন, এটাই বলেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুললিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ইইউ’র ২৭ দেশে নতুন অভিবাসন ও আশ্রয়নীতি কার্যকর, কঠোর হচ্ছে সীমান্ত যাচাই

জুন ১৩, ২০২৬

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

এশিয়ায় জেন জি বিপ্লব পরবর্তী বাস্তবতা: পরিবর্তনের প্রত্যাশা থেকে শাসন সংকট

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার, জানালেন কোচ

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT