বাংলাদেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অন্যতম প্রধান কর্মকর্তা মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছবির সূত্র ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ইসলামের শত্রু ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিএনপি সরকার উৎখাত করে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়।
কুষ্টিয়ায় আরেক অনুষ্ঠানে মোসাদ-বিএনপি সম্পর্ক প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,দেশে-বিদেশে চক্রান্ত করে সরকার পতনের চেষ্টা করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
মোসাদ কর্মকর্তার সঙ্গে বিএনপি’র উচ্চপর্যায়ের নেতার ছবি প্রকাশের পর সূত্র ধরে আওয়ামী লীগের এক সাংগঠনিক সভায় প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন,‘ বঙ্গবন্ধু এই ইসরায়েলকে স্বীকৃতি দেননি। বিএনপি নেতা আসলাম ইহুদি গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনাকে উৎখাত করে দলকে ক্ষমতায় বসাতে এবং তার বদলে ইসরায়েলকে স্বীকৃতি দিতেই এই ষড়যন্ত্র’।
কুষ্টিয়ার মিরপুরে মোসাদ-বিএনপি সম্পর্ক কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন,‘ এই ছবির মাধ্যমে ইসরায়েলের মোসাদের সঙ্গে বিএনপি’র ঘনিষ্ঠতা প্রকাশ পেলো। বেগম খালেদা জিয়া একদিকে যেমন দেশের শত্রু তেমনি ইসলামেরও শত্রু’।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, দেশে বিদেশে চক্রান্ত করে সরকার পতনের চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া










