চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে সরকার সবসময় সজাগ: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
রাজনীতি
A A

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সরকার সব সময় সজাগ রয়েছে। এ কারণে শারীরিক পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে।

তিনি বলেন, ‘‘ব্যক্তিগত চিকিৎসকরা ‘মাইল্ড স্ট্রোক’র যে কথা বলছেন তা খালেদার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা হবে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে।’’

রোববার আইনমন্ত্রী সচিবালয়ে অধঃস্তন আদালতের বিচারকদের ব্যবহারের জন্য প্রাইভেটকার এবং মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

‘কারাবন্দি খালেদা জিয়া মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা’- এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘খুব সম্ভবত গত পরশুদিন তিনি (খালেদা জিয়া) রোজা রেখেছিলেন। রোজা রাখার পর বিকেল ৩টা-সাড়ে ৩টার দিকে পড়ে যাচ্ছিলেন। তখন ফাতেমা তাকে ধরে ফেলে এবং তাৎক্ষণিক জেলের ডাক্তাররা তাকে দেখেন। তিনি যেহেতু রোজা রেখেছিলেন তার সুগার লেভেল কমে গিয়েছিল বলে ডাক্তাররা জানান। একটা চকলেট খাওয়ানোর পর তা রিভাইভ করে।’

আনিসুল হক বলেন, বেগম জিয়া ইচ্ছা ব্যক্ত করেছিলেন বলে শনিবার তার চিকিৎসকরা তাকে দেখেন।  তার চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়ার কথা মতো মনে হয় তার একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল।  সেটার পর আজকে তাকে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা দরকার, সেসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে মাইল্ড স্ট্রোক হয়েছে কিনা। সেই ব্যাপারে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।

ট্যাগ: আইনমন্ত্রী আনিসুল হকখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পানীয় রেসিপি: শসা পুদিনার শরবত

পরবর্তী

কিলাত কিলাব থেকে কিনরারা

পরবর্তী

কিলাত কিলাব থেকে কিনরারা

সালমানকে হত্যা করে বিদেশ পালিয়ে যেতে চেয়েছিলেন সম্পদ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT