জনপদ

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে জয়পুরহাটে সমাবেশ

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে জয়পুরহাটে সমাবেশে নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে সমাবেশে নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি। 
আজ সোমবার দুপুরে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল আলম, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, বিএনপি নেতা ফজলুর রহমান, সেলিম রেজা ডিউক, শাহ নেওয়াজ কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জয়পুরহাট প্রতিনিধি
বিষয়:খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…