চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুখে গুম-খুনের কথা শোভা পায় না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
obaidul kader

obaidul kader

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুখে গুম-খুনের কথা শোভা পায় না।

আজ রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মুখে গুম খুনের কথা মানায় না। তাদের ইতিহাস ঘাটতে বেশি দূর যেতে হবে না। ২০০১ সালে তারা ক্ষমতায় ছিলো, সে সময়ে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের ফিরিয়ে দিতে পারবেন? কেঁচো খুঁড়তে বিষধর সাপ বেড়িয়ে আসবে।’

বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গুম-খুনের কথা বলেন, আপনি ব্যবসায়ী জামাল উদ্দিনকে ফিরিয়ে দেন, আমাদের আহসান উল্লা মাস্টার, মমতাজ উদ্দিন, আইভি রহমানকে ফিরিয়ে দিন। পারবেন ফিরিয়ে দিতে? তাই আর যাই হোক আপনার মুখে গুম খুনের কথা মানায় না।’

কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষ অত্যন্ত স্বাছন্দ্যে বাড়ি ফিরছেন। এই মুহূর্তে দেশের সড়ক ও মহাগুলোতে যানজট নেই। সকল সড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়ার সঙ্গেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঈদে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে সেখানে আপনাদের অভিযোগ জানাবেন। প্রয়োজনে ওই বাসের টিকেট কাউন্টার বন্ধ করে দেয়া হবে।

Reneta

তিনি বলেন, বাস টার্মিনাল ও সড়ক-মহাসড়ক গুলো বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাত দিন কাজ করছেন। এবার কোন ধরনের অভিযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT