জনপদ

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার অজুহাতে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে: কৃষি মন্ত্রী

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিএনপি আন্দোলনের হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিএনপি আন্দোলনের হুমকি নিয়ে আলোচনা করছে নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

খালেদার জিয়ার মুক্তি ও চিকিৎসার অজুহাতে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ডক্টর মো: আব্দুর রাজ্জাক।
রোববার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, দেশে আবারো তারা আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বিএনপি’র এই অপতৎপরতা রুখতে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল শ্রেণীর মানুষের পাশে রয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিষয়:কৃষি মন্ত্রী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…