চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তিতে বাধা যে সাত মামলা

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
২:০২ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া-জামিন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু এই মুহূর্তেই কারামুক্ত হতে পারছেন না খালেদা জিয়া। কারণ, আরো ৭ টি মামলাকে তার মুক্তিতে বাধা হিসেবে দেখছেন তার আইনজীবী মওদুদ আহমদ। তবে খুব শিগগিরই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই আইনজীবী।

বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মামলায় খালেদা জিয়ার জামিন বহাল রাখার পর ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খুব শিগগিরই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশা করছি। তবে তিনি এই মুহূর্তে মুক্তি পাবেন না। কারণ এখন পর্যন্ত খালেদা জিয়ার বিরুদ্ধে সাতটি মামলা আছে। এবং এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ রয়েছে।

এসময় তিনি জানান, এখন পর্যন্ত সাতটি মামলা আছে। তিনটি কুমিল্লায়, দুটি ঢাকায়, একটি নড়াইলে এবং একটি পঞ্চগড়ে। এই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ রয়েছে। তাই এই মামলাগুলোতে তার জামিন নিতে হবে। এবং আমরা আশা করছি খুব শিগগিরই খালেদা জিয়া মুক্তি পাবেন।

এ সময় খালেদা জিয়ার আরেক আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজ আদালত তার জামিন বহাল রেখেছেন। কিন্তু অন্য যে কোনো মামলায় সরকার যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জেলে রাখার চেষ্টা করে, তাহলে তা আমরা আইনগতভাবে মোকাবেলা করব। এবং আমরা আশাবাদী, অতি শীঘ্রই খালেদা জিয়া মুক্তি পাবেন।

বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। সেই সঙ্গে আদালত এই মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য জামিন প্রদানকারী সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চকে নির্দেশ দিয়েছেন।

Reneta

আদালতে খালেদা জিয়ার জামিনের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে শুনানি আইনজীবী মো. খুরশীদ আলম খান।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে এই মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সেই সঙ্গে খালেদা তারেকসহ দণ্ডিত সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

এই রায়ের পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া।

এরপর গত ১২ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন।

কিন্তু হাইকোর্টের দেয়া সে জামিন বাতিল চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিল করেন। এবং গত ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ দুদক ও রাষ্ট্রপক্ষের করা সে আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন।

এরপর গত ৮ ও ৯ মে খালেদার জামিন বাতিল চেয়ে করা আপিলের শুনানি হয়। এরপর আদালত জামিন বিষয়ে রায়ের জন্য ১৫ মে দিন ধার্য করেন। কিন্তু ১৫ মে সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো কিছু বিষয়ে শুনানি করার আবেদন জানান। এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ অ্যাটর্নি জেনারেলের শুনানি গ্রহণ করে খালেদা জিয়ার জামিন বিষয়ে রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল বিভাগখালেদা জিয়ালিড নিউজসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin3

সর্বশেষ

মার্কিন নৌ অবরোধ অতিক্রম করে আরব সাগরে ঢুকেছে ইরানের তিন তেলবাহী জাহাজ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬-এর ইরান-মার্কিন শান্তিচুক্তি: মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মেরুকরণ

জুন ১৭, ২০২৬

সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই, কৌতূহল বাড়ালো ‘হেডলাইন’!

জুন ১৭, ২০২৬

বিএনপির পরিকল্পনা হচ্ছে জনগণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

তিন দিনে সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT