চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পর সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল তার চিকিৎসা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন: চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালোদা জিয়াকে আমাদের এখানে আনা হয়েছে। ডাক্তাররা দেখার পর ভর্তির পরামর্শ দেয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি ৬ তলায় কেবিন ব্লকে অবস্থান করছেন (৬১১নং কেবিন)৷

‘মেডিকেল বোর্ডে আছেন অধ্যাপক ডা. এম এ জলিল (মেডিসন), অধ্যাপক ডঃ সৈয়দ আতিকুল হক (নিউমটোলিজ), অধ্যাপক সজল ব্যানার্জি (কার্ডিওলজি), ডা. নকল দত্ত (অর্থোপেডিক্স), সহকারী অধ্যাপক বদরুন্নেসা।’

আব্দুল্লাহ আল হারুন বলেন: উনি হাসপাতালে আসার পর আমরা পরীক্ষা করে দেখেছি। কালকে বোর্ডের সিদ্ধান্তের পর জানাতে পারবো। আগামীকাল দুপুর ২টার পর মেডিকেল বোর্ডের সভা হবে। সেই সভার পর আমরা আপনাদেরকে বেগম খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবো।

তার অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন: বেগম খালেদা জিয়া এসে আমাদের সঙ্গে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। খালেদা জিয়ার জন্য হাসপাতালের সার্বক্ষণিক নিরাপত্তা আছে ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, কারা কর্তৃপক্ষের সহায়তায় আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ওনার যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে।

গঠিত মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার পছন্দের ডাক্তার আছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন: সর্বোচ্চ আদালতের রায়ে যেভাবে বলা আছে সেভাবে বোর্ড গঠন করা হয়েছে। তবে এরপরও যদি বেগম খালেদা জিয়ার কোনো আপত্তি থাকে সেটি বিবেচনা করা হবে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

Reneta

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন: আদালতের নির্দেশনা ছিল মেডিকেল বোর্ডে স্বাচিপ বা ড্যাবের কেউ থাকতে পারবে না। কিন্ত ডা. সজল কুমার, বদরুন্নেসা স্বাচিপের সদস্য৷ এখানে এমন অনেক চিকিৎসক আছেন যারা বিতর্কিত৷এখানে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় প্রফেশনালি দক্ষ ডাক্তার ছিল। যাদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা যেত।

তিনি বলেন: যাদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হলে সেখানে সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিফলন হয়নি। এই বোর্ড ম্যাডাম হাসপাতালে আসার আগে গঠন করা হয়েছে। তাদেরকে ম্যাডাম জানেন না, চিনেন না৷

এর আগে শনিবার বিকাল ৩টা ৪০মিনিটে ডিএমপির গাড়িতে (৭১৬০) করে বেগম খালেদা জিয়াকে পুরনো ঢাকার নাজিম উদ্দীন রোড কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT