খালেদা জিয়ার চিকিৎসার তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে বুধবার বিকেল ৫টার মধ্যে প্রতিবেদন দিতে বিএসএমএমইউ’র ভিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিবেদনে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা গ্রহণ করতে সম্মত হয়েছেন কিনা এবং সম্মত হলে সে অনুযায়ী চিকিৎসা চলছে কিনা তা জানাতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানির দিন ঠিক করেছেন হাইকোর্ট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






