চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদার কারাদণ্ড, দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন, তা দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় কাঁচপুর, মেঘনা ও গোমতী ২য় সেতুর নির্মাণ প্রকল্পের সুপার কনস্ট্রাকশন কাজের উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন।

রায়ের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, রায়ের আগে রাতের আঁধারে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।

Banglabid

তিনি বলেন, রাজনীতি করলে জেল জুলুম মেনে নিতেই হবে। জেল হচ্ছে রাজনীতিবিদদের অনুসঙ্গ। আমরাও জেল জুলুম খেটে এখানে এসেছি। আমি নিজেও ৪ বছর জেল খেটেছি।

ওবায়দুল কাদের জানান, ২০১৯ সালের জুন মাসে এই তিনটি সেতু নির্মাণ প্রকল্পের সময়সীমা বেঁধে দেয়া হলেও চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে নির্মাণাধীন এই তিনটি সেতুর নির্মাণ কাজ শেষ করার আশাপ্রকাশ করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তিনটি সেতু উদ্বোধন করবেন।

প্রায় ১২ হাজার কোটি টাকার এই প্রকল্পের বাজেটের চেয়ে ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে। এই সেতু নির্মাণে জাইকা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে এবং এর মেয়াদকাল ১০০ বছরের নিশ্চয়তা দিয়েছে। দেশের ১৬ কোটি মানুষের জন্য এই তিনটি সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেতুমন্ত্রী।

Reneta

এসময় সেতুর নির্মাণ প্রকল্পের পরিচালক সাইদুল হক, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মমদ আলীসহ জাইকার নির্মাণ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরখালেদা জিয়াদুর্নীতি মামলাবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুঝেশুনেই ‘বাজি’ ধরেছিল বাংলাদেশ

পরবর্তী

হেরাথের ‘অনেক বড় অর্জন’

পরবর্তী

হেরাথের ‘অনেক বড় অর্জন’

সামারফিল্ড ও টাইনি টটস’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT