রাজনীতি

খালেদা জিয়াকেও আইনি নোটিস পাঠানো হবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপির দুর্নীতির ঘটনা রূপকথাকেও হার মানায়। তাই প্রধানমন্ত্রীর কাছে ভুয়া নোটিস পাঠানোয় খালেদা জিয়াকেও নোটিস পাঠানো হবে।

শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশন চত্বরে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী দেশ-বিদেশের মিডিয়ার সংবাদ থেকেই বিএনপির দুর্নীতির চিত্র সংসদে তুলে ধরেছেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিষয়:আইনি নোটিস ওবায়দুল কাদের খালেদা জিয়া প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…