চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার স্বাস্থ্য নিয়ে অসুস্থ রাজনীতি করছে বিএনপি: আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অসুস্থ রাজনীতি করছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, গত কিছুদিন ধরে তাদের (বিএনপির) বক্তব্য শুনলে মনে হয় তাদের উদ্দেশ্য বেগম জিয়ার চিকিৎসা নয়। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে বেগম জিয়াকে অসুস্থ বানিয়ে এবং দেখিয়ে রাজনীতি করা। প্রকৃতপক্ষে বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে অসুস্থ রাজনীতি করছে।

শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দলের পক্ষে ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে’ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্টার ক্ষেত্রে, গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে বিএনপিই হচ্ছে প্রতিবন্ধক এবং এটি তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করেছে। এখনো তারা আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।

‘চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে’ সাম্প্রতিক বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তাদের (বিএনপির) নেতাকর্মীরা যারা পেট্টোল বোমা নিক্ষেপ, গাড়ি ভাংচুর এবং নানা নাশকতা মামলার আসামী ছিল। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় অাবারও অানাগোনা শুরু করেছে। পুলিশ তাদের কোন কোন জায়গায় গ্রেফতার করছে। মাত্র ১৫০/২০০জন গ্রেফতার হয়েছে যারা সবাই বিভিন্ন মামলার অাসামী। এতেই তারা (বিএনপি) বলছে চিরুনি অভিযান। সুতরাং এই ধরনের মিথ্যাচার সত্যিই অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের ৬৬টি কারাগারে ধারণ ক্ষমতা ছিল ২৫ হাজার। আর কারাগারে ২০০১ থেকে ২০০৩ সালে কারাগারে বন্দি ছিলো ৭৫ – ৮৫ হাজার। একদিনে হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এমন ঘটনাও ঘটেছে। ২০০৬ সালেও কারাগারে বন্দির সংখ্যা ছিলো ৯০ হাজার। এখন যে সমস্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে তাদের পক্ষে রুহুল কবির রিজভী সাফাই গেয়ে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন পেট্টোল বোমা হামলাকারীরা তাদের নেতাকর্মী। অর্থাৎ পেট্টোল বোমা হামলার সাথে তারা যে যুক্ত ছিলেন এটি তিনি স্বীকার করে নিয়েছেন।

বিএনপির বিদেশী লবিস্ট ফার্ম নিয়োগের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির লবিস্ট ফার্ম নিয়োগে অর্থের উৎস কি, এ টাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গেল কিভাবে এটি তদন্ত করে খুঁজে বের করা প্রয়োজন এবং সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Reneta

বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশকে এবং দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য না রেখে বরং বেগম জিয়াকে মুক্ত করার আইনি লড়ায়ের জন্য মনোযোগী হোন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কেন্দ্রিয় কমিটির সদস্য রফিকুর রহমান ও রেমন্ড আরেং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবেগম খালেদা জিয়াসেমি লিডহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT