শুরুটা নড়বড়ে হয়েছিল। শুরু হতে না হতেই মালিঙ্গার বলে সাকিব ও লিটন সাজঘরে। সঙ্গে তামিম আঘাত পেয়ে আহত অবসর। এলোমেলো সেই জায়গা থেকে ইনিংস মেরামতের চেষ্টাটা ভালোই করেছিলেন মুশফিক ও মিঠুন। কিন্তু মালিঙ্গার বলে আবারও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ৩২ ওভারে ১৬২/৫
এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা লাসিথ মালিঙ্গা প্রথম ওভারেই পরপর দুই বলে লিটন দাস ও সাকিব আল হাসানকে সাজঘরে পাঠিয়েছেন। দুই টাইগার তারকাই রানের খাতা খুলতে পারেননি।
মালিঙ্গা শ্রীলঙ্কাকে দুর্দান্ত সূচনা এনে দেয়ার পর পাল্টা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। মুশফিক ও মিঠুন ১৩১ রানের জুটি গড়ে বড় সংগ্রহের আভাস দেন। তারপরই আবারও দৃশ্যপটে মালিঙ্গা। তার দুই উইকেট ও আপনসোর এক উইকেট শিকারে ধাক্কা খায় টাইগাররা।
৫ চার ও ২ ছক্কায় ৬৮ বলে ৬৩ করা মিঠুনকে উইকেটরক্ষক পেরেরার ক্যাচ বানিয়ে মালিঙ্গা উল্লাসে মাতেন। লঙ্কান এ পেসার মোসাদ্দেককে ফিরিয়েছেন ১ রানে। মাঝে মাহমদউল্লাহকে (১) সাজঘরে পাঠান আপনসো।
ফিফটি পেরিয়ে হাল ধরে রাখা মুশফিক সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। সঙ্গী ক্রিজে মিরাজ রান বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।







