চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

১৯৮৬ সালে বিশ্বকাপে হওয়া এক গোল নিয়ে এখনও আলোচনা চলে ফুটবল বিশ্বে। গোলটি ছিল ডিয়েগো ম্যারাডোনার, যা বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ হিসেবে পরিচিত। যে বলটি দিয়ে গোল করা হয়েছিল সেটি এবার নিলামে বিক্রি হয়েছে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের বিখ্যাত জয়ে ম্যারাডোনা দুটি গোলই করেছিলেন। ৪০ বছর পেরিয়ে গেলেও গোল দুটি এখনও বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। দ্বিতীয় গোলটি ছিল নিজেদের অর্ধ থেকে একক প্রচেষ্টার অসাধারণ ফসল, যা পরে ফিফা বিশ্বকাপের ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে নির্বাচিত করে।

প্রথম গোলটি ইংল্যান্ডে বেশি বিখ্যাত, যা ছিল ‘হ্যান্ড অব গড’ গোল। গোলটি এখনও বৈরিতা ও প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে।

খেলার পর ম্যারাডোনা সাংবাদিকদের বলেছিলেন, ‘গোলটি হয়েছিল একটু আমার মাথা দিয়ে আর একটু ঈশ্বরের হাত দিয়ে।’ বিখ্যাত গোলের সেই বলটি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে বিক্রি হল ২৫ লক্ষ পাউন্ডে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি ৭৮ লাখ টাকার মত। যদিও আশা করা হয়েছিল বলটি ৭৩ লক্ষ পাউন্ড বিক্রি হবে।

নিলামের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে হেরিটেজের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলেছিলেন, ‘এটি সত্যিই একটি অদ্বিতীয় জিনিস। কোন সন্দেহ ছাড়াই এটি এখন পর্যন্ত বিদ্যমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল সামগ্রী।’

সে ম্যাচের রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের খেলা শেষে অ্যাডিডাস অ্যাজটেকা বলটি সংগ্রহ করেন এবং তিন দশকেরও বেশি সময় ধরে নিজের কাছে রাখেন। ২০২৩ সালে, তিনি একটি চিঠিতে স্বাক্ষর করে নিশ্চিত করেন যে ম্যাচটিতে ব্যবহৃত একমাত্র বল এটি ছিল।

যা পরবর্তীতে যাচাই করে নিশ্চিত করা হয়। বিন নাসের ২০২২ সালে বলটি ১.৭৪ মিলিয়ন পাউন্ডে বিক্রি করেন। এর নতুন মালিক ২০২৩ সালে এটি আবার নিলামে তোলেন, কিন্তু নির্ধারিত সর্বনিম্ন মূল্যের কাছাকাছি দর না পাওয়ায় এটি বিক্রি হয়নি। একই ম্যাচে ম্যারাডোনার পরা শার্টটি ২০২২ সালের নিলামে ৭.১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল।

ট্যাগ: আর্জেন্টিনাইংল্যান্ডদিয়েগো ম্যারাডোনাফিফা বিশ্বকাপ-১৯৮৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

পরবর্তী

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

পরবর্তী

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

‘মনে হচ্ছিল শূকর চড়ানোই আমার পেশা’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT