বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে।
আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন।
বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টে এই রিটটি করা হয়।গত ফেব্রুয়ারি মাস থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।







