চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার এক মামলায় ‘দীর্ঘ’ বিরতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

‘দীর্ঘ’ বিরতির দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের ‘কষ্টের’ কথা বিবেচনায় নিয়ে দুর্নীতি দমন কমিশনের-দুদক আইনজীবীর আবেদনের পর এ মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ৩য় দিনের মতো যুক্তিতর্ক শেষ করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

Banglabid

মোশাররফ হোসেন কাজল বলেন, এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সড়কে যানজট হচ্ছে অনেক। কোমলমতি শিশুদের দিকে দেখে আদালতের কাছে সময়ের জন্য আবেদন করেছিলাম। আদালত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতি করেছেন।

২৩ দিনের বিরতি পাওয়ার পর খালেদা জিয়ার আইনজীবীরা একে দীর্ঘ বিরতি বলে উল্লেখ করে বলছেন, এর পেছনে নিশ্চয়ই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

আদালত শেষে ড. জিয়াউল ইসলাম মুন্নার পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আমি আদালতকে শুরুতেই বলেছিলাম যে, আজকে যুক্তিতর্কের সকল প্রস্তুতি নিয়ে এসেছি এবং আজকেই আমার যুক্তিতর্ক শেষ করবো। আমাদের সিনিয়র আইনজীবীরাও সেরকম প্রস্তুতি নিয়ে এসেছিলেন। কিন্তু শুনানির এক পযায়ে দুদকের আইনজীবী এসএসসি পরীক্ষার কথা বলে সময় চেয়েছেন এবং আমরা দেখলাম যে তার আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন দেন। এর বেশি আমি আর কিছু বলতে পারছি না।

Reneta

এসময় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যৌক্তিকতা নিয়ে আমিনুল ইসলাম প্রশ্ন তোলে বলেন,  আদালতের কাছে রাষ্ট্রপক্ষের সমস্ত সাক্ষ্য প্রমাণ যে মিথ্যা ও ভিত্তিহীন ছিলো আমি তা উল্লেখ করেছি।  আদালতকে বলেছি যে, এই মামলাটি করার কোন এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের নেই। তাদের আইনজীবী বলেছিলেন যে, ৯.০১.২০০৫ তারিখে চ্যারিটেবল ট্রাস্ট গঠিত হয়েছিলো। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য থেকে আমরা দেখিয়েছি যে,  শহিদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট গঠন করা হয় ১৯৯৩ সালে। তার প্রথম একাউন্ট ছিলো সোনালী ব্যাংক ফকিরাপুল শাখায়।  পরবর্তীকালে ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান (সাবেক পররাষ্ট্রমন্ত্রী) তাদের কারো দল ত্যাগ কিংবা কারো মৃত্যুতে আগের ট্রাস্টের ধারাবাহিকতায় ২০০৫ সালে আরেকটি ট্রাস্ট চালু করা হয়। যে ট্রাস্টের একাউন্ট খোলা হয় প্রধানমন্ত্রীর অফিসের সোনালী ব্যাংকের শাখায়।    এটি আমরা তথ্য প্রমাণ থেকে দেখিযেছি। রাষ্ট্রপক্ষ যেটি দাবি করেছে যে, প্রধানমন্ত্রীর অফিসে  প্রথম একাউন্টটি করা হয় এটি আমরা আজকে যুক্তিতর্কের মধ্যদিয়ে মিথ্যা প্রমাণ করতে পেরেছি।

আসামী পক্ষের আইনজীবী বলেন, জমির মালিক সুরাইয়া খানম তার বিভিন্ন স্থাপনা বাবদ  অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন বলে পি ডাব্লিউ ৩৩- নূর আহমদ স্বীকার করেছেন।  এই মামলার এভিডেন্সে দেখিয়েছি যে, বেগম খালেদা বা ড. জিয়াউল ইসলাম মুন্না বা মনিরুল ইসলাম কেউ কোন অর্থ গ্রহণ করেননি। সাক্ষী স্বীকার করেছেন যে, তার কাছে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি এমন কোন অভিযোগ করেননি। আমরা আদালতকে এরই প্রেক্ষিতে প্রমাণ করতে পেরেছি এই মামলা ভিত্তিহীন। ইনশাল্লাহ এই মামলায় বেগম খালেদা জিয়া সহ প্রত্যেকে নি:শর্ত এবং সম্মানজনক খালাস পাবেন।

বৃহস্পতিবার সকাল ১১.৩৫টার দিকে আদালত শুরু হয়। শেষ হয় ১.১০টায়। এদিন বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানের কারণে মামলার কার্যক্রম দ্রুত শেষ করেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বইমেলার উদ্বোধন করবেন।

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য আছে।

বিস্তারিত দেখুন পরাগ আজিমের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে কম সময় ব্যয় করছে মানুষ

পরবর্তী

মিরাজের সাফল্যের পর আক্রমণাত্মক শ্রীলঙ্কা

পরবর্তী

মিরাজের সাফল্যের পর আক্রমণাত্মক শ্রীলঙ্কা

সত্যিকারের বড় ফেস্টিভালের মতো সিলেকশন এটা: ফারুকী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT