চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে কম সময় ব্যয় করছে মানুষ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
২:২৬ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, নিউজ ফিডে সাম্প্রতিক পরিবর্তন আনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এখন আগের থেকে কম সময় ব্যয় করছে ব্যবহারকারীরা।

ফেসবুকের স্ট্যাটাসে তিনি জানান, ফেসবুকে ব্যবহারকারীরা এখন আগের থেকে দিনে ৫ কোটি ঘণ্টা কম সময় ব্যয় করছে।

‘গত প্রান্তিকে আমরা নিউজ ফিডে বেশ কিছু পরিবর্তন এনেছি। এর মাধ্যমে ভাইরাল ভিডিওর সংখ্যা কমবে এবং ব্যবহারকারীরা যেন এখানে ভালোভাবে সময় কাটাতে পারে সে বিষয়টিও নিশ্চিত করা যাবে।’

স্ট্যাটাসে তিনি আরও জানিয়েছেন, বর্তমানে ১৪০ কোটি মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করছেন। তবে প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২১০ কোটি। গত এক বছরে ফেসবুক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি।

ফেসবুকের আয়

২০১৭ সাল ফেসবুকের জন্য কঠিন একটা বছর ছিল উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন বিষয় নিয়ে সারা বিশ্ব ছিল উদ্বিগ্ন এবং দ্বিধাবিভক্ত যার প্রভাব ফেসবুকের উপরও পড়েছে।

Reneta

‘আমাদের প্ল্যাটফর্মকে মানুষ অপব্যবহার করেছে। রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছিল, ভুয়া খবরের ছড়াছড়ি ছিল। আরও ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে বিভিন্ন বিতর্ক।’, লিখেছেন জাকারবার্গ।

কঠিন এ বছরে ফেসবুকের আয় আগের বছরের তুলনায় বেড়েছে ৬১ শতাংশ। ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে আয়ের পরিমাণ ছিল ১ হাজার ২৭০ কোটি ডলার যার মধ্যে মুনাফার পরিমাণ ৪২৬ কোটি ডলার।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার-এর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ২৬৬ বিলিয়ন ডলারের ডিজিটাল বিজ্ঞাপন বাজারের ১৮.৪ শতাংশ এ বছর ফেসবুকের দখলে যাবে। ৩১.৩ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষস্থানে থাকবে গুগল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকফেসবুকের আয়মার্ক জাকারবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT