চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিকারের বড় ফেস্টিভালের মতো সিলেকশন এটা: ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

ঢাকায় চলছে ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ভেন্যুগুলোতে সারা দিনই থাকছে বিভিন্ন স্কুল থেকে আসা ছেলেমেয়েদের ভিড়। ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবের পর্দা নামছে ২ ফেব্রুয়ারি। এবারের স্লোগান ছিলো ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’। রাজধানীর ছয়টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ উৎসবের আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এবারের উৎসবে বিচারক হিসেবে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এই উৎসব নিয়ে শুরু থেকেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারুকী। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবের প্রশংসা করে কথাও বলেছেন। তার মতে, বাংলাদেশে আয়োজিত বেশির ভাগ চলচ্চিত্র উৎসবের বৈশিষ্ট্য হচ্ছে দুর্বল সিলেকশন এবং ততোধিক দুর্বল প্রজেকশন সিস্টেম। প্রতিযোগিতা বিভাগে খুব বেশি ভালো ছবি থাকে না আমাদের উৎসবগুলোতে। হতে পারে, ভালো ছবিগুলো আমাদের এখানে পাঠাতে আগ্রহ দেখায় না সেলস এজেন্ট এবং ফিল্মমেকাররা। অথবা, আমাদের ছবি নির্বাচনের টেস্ট ভালো না।

তিনি আরও বলেন, ‘আজকে সারাদিন চিলড্রেন ফিল্ম ফেস্টিভালের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের ছবিগুলো দেখলাম। এক রকম ভয় নিয়ে ছবিগুলা দেখতে বসছিলাম। জুরি ডিউটির খারাপ দিক হচ্ছে, প্রতিযোগিতা বিভাগে দুর্বল ছবি থাকলেও সেটা দেখতেই হবে। যাই হোক, আশংকা মাথায় নিয়ে দেখতে বসে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিযোগিতা বিভাগের বেশিরভাগ ছবিই খুবই কনটেম্পোরারি টেস্টের এবং পাওয়ারফুল। থ্রি চিয়ার্স টু চিলড্রেন ফিল্ম ফেস্টিভাল ফর আ গ্রেট সিলেকশন! সত্যিকারের বড় ফেস্টিভালের মতো সিলেকশন এটা। যারা এখনো দেখেননি, তারা ১ ও ২ ফেব্রুয়ারি গিয়ে ছবিগুলা দেখে ফেলতে পারেন।

এবার উৎসবের মূল ভেন্যু নির্ধারিত হয়েছে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। এছাড়াও শাহবাগের জাতীয় জাদুঘর, ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইনস্টিটিউট, অলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। ৫৮টি দেশ থেকে অংশগ্রহণকারী শিশুদের জমা পড়া মোট ১০০০টি চলচ্চিত্র থেকে উৎসবে প্রদর্শিত হবে প্রায় ২২০টি চলচ্চিত্র।

বৃহস্পতিবার শওকত ওসমান হলে সকাল ১১টায় ভারতের ছবি ‘রেইনবো ফিল্ডস’, স্পেনের ‘টিউনিং’, অস্ট্রিয়ার হালিম, মেক্সিকোর ‘মিডনাইট স্ন্যাক’, দুপুর ২টায় ইরানের ছবি ‘চকোলেট’, ভারতের ‘কাপ অব ওয়াটার’, যুক্তরাষ্ট্রের ‘আয়রন হ্যান্ডস’, ইন্দোনেশিয়ার ‘কাইট’, ভারতের ‘রিগারেট’, বিকাল ৪টায় নরওয়ের ‘অস্কার’স আমেরিকা’, বাংলাদেশের ‘এ পেয়ার অব স্যান্ডেল’, ভারতের দিসা’স বোট’,সন্ধ্যা ৬টায় অস্ট্রিয়ার ‘ডি বেস্টে আলার ভেলটেন’, ফুলার রোডের বৃটিশ কাউন্সিলে ভারতের ‘ডট দি ডটার’, জার্মানির ‘ওয়েন্ডি’ নামের ছবিগুলোসহ অন্য ভেন্যুতে আরও বেশকিছু ছবি প্রদর্শন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই অনলাইনমোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT